শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের

গণঅধিকার পরিষদকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, ‘যারা রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়ার কর্মসূচি দেয়, তারা রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী সংগঠন।’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তিনি।

জাপার মহাসচিব অভিযোগ করেন, ‘আজ জাতীয় পার্টির অফিসে গণঅধিকার পরিষদের কর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়েছে। তারা আগুন দেওয়ার মতো অপরাধের সঙ্গে জড়িত। এর দায় তারা এড়াতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি— গণঅধিকার পরিষদকে আরপিও (Representation of the People Order) আইনের অধীনে এবং সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা হোক।’

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘রাষ্ট্র যদি আইন ও ন্যায়ের ভিত্তিতে চলে, তাহলে এই সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এই হামলার দায় সরকার এড়াতে পারে না।’

তিনি আরও অভিযোগ করেন, ‘যারা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতির কথা বলছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে, অথচ যারা মব তৈরি করে সহিংসতা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এভাবে দেশ চলতে পারে না।’

নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পাটোয়ারী বলেন, ‘আমাদের পার্টি অফিসে হামলার বিষয়েও পৃথক বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। আমরা ন্যায়বিচার চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়