শিরোনাম
◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি’র গুলশান কার্যালয়ে পাকিস্তান হাইকমিশনারের সাথে বৈঠক

বৈঠকে আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং চলমান বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপট আলোচনায় আসতে পারে।

বিএনপি নেতাদের সাথে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন। এছাড়া আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ বৈঠকে অংশ নিচ্ছেন।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে দলীয় সূত্র জানিয়েছে, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং চলমান বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপট বৈঠকে আলোচনায় আসতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়