শিরোনাম
◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৭ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেই জামায়াত নেতাকে বিতর্কিত মন্তব্যের জেরে অব্যাহতি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: 'আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক, আমরা জমিদার’—এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়া হাটহাজারী উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামী।

রবিবার (৭ সেপ্টেম্বর) সংগঠনের প্রচার সম্পাদক অধ্যাপক ফজলুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক ফজলুল করিম বলেন, “কেন্দ্রের নির্দেশনা ও জেলা আমীর মো. আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে জরুরি কর্মপরিষদ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য আমরা শুনেছি, এ বিষয়ে তদন্ত কমিটিও করা হয়েছে।

তিনি আরও জানান, সিরাজুল ইসলামকে শোকজ করা হয়নি, কারণ তাঁকে তাৎক্ষণিকভাবে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজুল ইসলামের বক্তব্য ‘নিজস্ব’ এবং তা সংগঠনের নীতির সাথে সাংঘর্ষিক। এতে বিশ্ববিদ্যালয় পরিবার বিক্ষুব্ধ হয়েছে ও জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে সংগঠন মনে করছে। এজন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম প্রতিপক্ষ নয়, বরং পরিপূরক। অতীতে যেমন সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় ছিল, ভবিষ্যতেও তা বজায় থাকবে। সাম্প্রতিক ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা তাদের প্রতি সমবেদনা জানাই। ”

গত ৪ সেপ্টেম্বর জোবরা গ্রামবাসীর সাথে মতবিনিময় সভায় সিরাজুল ইসলাম এই বক্তব্য দিয়েছিলেন। তাঁর এই বক্তব্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সমালোচনার মুখে গত শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়