শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে ঐক্যের বিকল্প নেই: তারেক রহমান

জনগণকে বিএনপির সকল শক্তির উৎস উল্লেখ করে জনগণের চাওয়া অনুযায়ী কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।

 তারেক রহমান বলেন, দেশ স্বাধীনের পর এক স্বৈরশাসক জেকে বসেছিল। গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ না হতে পারলে গুপ্ত স্বৈরাচার আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।  
 
ঐক্য, দেশ, পুনর্গঠন এটিই মূল প্রতিপাদ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।  
 
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে। নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে, এখন দেশকে পুনর্গঠন করতে হবে। তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
 
 এ সময় গত ১৬ বছর দেশে ডাকাত পড়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, এখন এই দেশকে গঠন করতে হবে। তার জন্য জনগণের কাছে যেতে হবে। ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে। কীভাবে পুনর্গঠন করবো, এ কথাগুলো সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দিতে হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়