শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৭ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, জনসংযোগ: সালাহউদ্দিন আহমেদ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে। সেই পিআরে আমরা বিশ্বাস করি।

'তবে যারা প্রোপোশনাল রিপ্রেজেন্টেটিভ মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না,' বলেন তিনি।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, 'বাংলাদেশে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগে আছেন। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে—তাহলে জনগণ তাদেরকে চিহ্নিত করবে, এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে।'

সালাহউদ্দিন আহমেদ বলেন, 'বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করতে কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান।'

'এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে। এখানে দেশি-বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু দেশের জনগণ ঐক্যবদ্ধ। এদেশে গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে, দেশি-বিদেশি কোনো রকমের ষড়যন্ত্র করবে তাদের জনগণ প্রতিহত করবে,' যোগ করেন তিনি। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়