শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ১২:৫১ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীঘ্রই ফিরবেন শেখ হাসিনা, কয়েক সপ্তাহের মধ্যে ফিরবেন তারেক রহমান, কে আগে ফিরবেন: গোলাম মাওলা রনি

আওয়ামী লীগ এখন ঝটিকা মিছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। খুব শিগগির শেখ হাসিনা দেশে ফিরছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নেতারা প্রচার এবং প্রপাগান্ডা চালাচ্ছেন বলে দাবি তার।

গোলাম মাওলা রনির ভাষ্য, বিএনপি ব্যস্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন তাই নিয়ে। আবার জামায়াতে ইসলামী মনে করছে দেশে একটা ইসলামী বিপ্লব হয়ে গেছে।

আজ রবিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এমব মন্তব্য করেন তিনি।

গোলাম মাওলা রনি তার ভিডিওতে বলেন, ‘বিপ্লবের পর যারা এই বিপ্লবের নায়ক ছিলেন তারা আমাদের নিকট আবাবিল পাখির মতো। তারা যেখানে যেতেন সেখানে সব কিছু তাদের নিয়ন্ত্রণে চলে যেত। তারা যখন ডাক দিতেন রাজুতে আয় অমনি হাজার হাজার ছেলে-মেয়ে রাজুতে চলে যেতে।

অনেকটা হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো। সেই ইতিহাস তিন মাসের বেশি টিকল না।’ দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজির কারণে এই ইতিহাস ধরে রাখা যায়নি বলে জানান গোলাম মাওলা রনি। এরপর দেশে নতুন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের প্রতিযোগিতা শুরু হয় জানিয়ে তিনি বলেন, ‘তারপর এলো নতুন রাজনৈতিক দল গঠনের হিড়িক।

একটার পর একটা কিংস পার্টি হচ্ছে। যারা কিংস পার্টি গঠন করছেন সবারই ধারণা তারা ক্ষমতায় চলে আসবেন। অথবা মন্ত্রী হবেন, এমপি হবেন। কিন্তু দুই মাসের মাথায় দেখা গেল একটি কিংস পার্টিরও কোনো অস্তিত্ব নেই।’

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থা বর্ণনা করতে গিয়ে গোলাম মাওলা রনি জানান, জাতীয় পার্টির বর্তমান অবস্থা বলা কঠিন।

রওশন এরশাদ, জি এম কাদেরসহ দলটির বিভিন্ন অংশের নেতাদের নাম নিয়ে তিনি বলেন, ‘তারাই ভালো জানেন জাতীয় পার্টি আসলে এখন কোন অবস্থায় আছে, দলের ভবিষ্যৎ কী।’

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর জামায়াতের রাজনৈতিক অবস্থা তুলে ধরতে গিয়ে গোলাম মাওলা রনি বলেন, ‘এক বছর ধরে জামায়াতের যে হুম্বিতম্বি তা দেখে মনে হচ্ছে, বাংলাদেশে একটা ইসলামী বিপ্লব হয়ে গেছে। এখন তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে এই ইসলামী বিপ্লবটা কি ইরানের কায়দায়, নাকি আফগানিস্তান রাষ্ট্রব্যবস্থায়, নাকি সৌদি আরবের মতো একটা শরিয়া আইনে পরিচালিত করবেন।’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে ফিরবেন, তাই নিয়ে ব্যস্ত বলে জানান গোলাম মাওলা রনি।

এদিকে আওয়ামী লীগের বর্তমান রাজনীতি ঝটিকা মিছিল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ বলে জানান তিনি। রনি বলেন, ‘আওয়ামী লীগের যে রাজনীতি সে রাজনীতির দুটো খুচরা দিক আছে। একটা খুচরা দিক হলো, ঝটিকার মিছিল। তারা ঝটিকার মিছিল করছে। দুই নম্বরে তারা যেটা করছে তা হলো সামাজিক প্ল্যাটফরমগুলোতে ফাটিয়ে ফেলছে।’

গোলাম মাওলা রনি বলেন, ‘আওয়ামী লীগের বড় নেতারা ফেসবুকে অ্যাক্টিভ হয়ে গেছেন। আট-নয় মাস আগে তাদের কোনো অস্তিত্ব ছিল না। এখন তাদের সবারই ফেসবুকে দুইটা-তিনটা করে আইডি রয়েছে। সেখান থেকে তারা অনবরত ভয় দেখাচ্ছেন—আমরা আসছি, খুব শিগগির ফিরছি দেখা হবে। আপা আসছেন খুব শিগগির, কয়েক সপ্তাহের মধ্যে আপা আসবেন—এ রকম প্রচার-প্রপাগান্ডা চলছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়