শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৬:১০ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে ৩ পরাশক্তি: সালাহউদ্দিন আহমদ

দেশের ওপর আধিপত্য বিস্তারের জন্য এখন তিনটি পরাশক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

 সালাহউদ্দিন বলেন, ‘ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই জীবন দিতে হতো। আবরার ফাহাদের জীবন নেয়ার মাধ্যমে হুঁশিয়ারি দেয়া হয়েছিল, যাতে কেউ তাদের বিরুদ্ধে কথা না বলে।’
 
তিনি আরও বলেন, ‘দেশের বিরুদ্ধে এখন তিনটি পরাশক্তি আগ্রাসন চালানোর চেষ্টা করছে। এরমধ্যে দুটি আঞ্চলিক শক্তি এবং একটি বিশ্ব মোড়ল।
 
হাসিনার মতো একটি লেজুড়বৃত্তি নেতার কারণে পরাশক্তির দেশ রাজনৈতিক হেজিমনি ও আগ্রাসন চালাতে পেরেছে উল্লেখ করে বিবএনপির এই নেতা বলেন, ‘দেশের রাজনীতিতে দৃষ্টান্ত সৃষ্টি করতে হলে ভালো উদাহরণ দরকার।’

মেধা, সততা ও ভালো নেতৃত্ব দিয়ে রাজনীতির মাঠে প্রতিযোগিতা করার আহ্বান জানান সালাহউদ্দিন।
 
এ সময় ছাত্রদলের নেতারা বলেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সময় গুপ্তভাবে ছাত্রলীগের নেতৃত্ব পর্যায়ে ছিল একটি সংগঠন। আর সেই মামলায় হত্যাকারীদের ফাঁসি থেকে রক্ষার চেষ্টা করে যাচ্ছে জামায়াত নেতা শিশির মনির। যুগে যুগে গুপ্ত সংগঠনের এসব কার্যক্রম সাধারণ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরবে ছাত্রদল।
 
প্রসঙ্গ: বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে ২০১৯ সালের ৬ অক্টোবর ছাত্রলীগ দ্বারা নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বুয়েটের তড়িৎকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ। ‍উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়