শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে নিতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে : মির্জা ফখরুল

মনিরুল ইসলাম : আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করার জন্য ‘গভীর ষড়যন্ত্র’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দেশের শিক্ষক সমাজকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত ‘শিক্ষক মহাসমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, “আপনাদের বলতে চাই, আসন্ন নির্বাচনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আজকে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচনের গতিপথ অন্য খাতে নেওয়ার জন্য। কেউ যেন সেটিকে ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে, সে বিষয়ে আপনারা সজাগ ও সতর্ক থাকবেন।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটাই— শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সেই সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়া। আমাদের পথও একটাই— বাংলাদেশ।”

বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

শিক্ষকদের দাবিগুলো বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আমাদের জাতি হিসেবে আপনাদের কাছে অনুরোধ— আপনারা এমনভাবে শিক্ষার্থীদের মানুষ করে তুলুন যেন তারা আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে, নৈতিকতার পথে থাকে এবং আমরা সবাই মিলে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি।”

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং অতিরিক্ত মহাসচিব জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মহাসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আফম ইউসুফ হায়দারসহ বিভিন্ন জেলার শিক্ষক নেতারা বক্তব্য দেন।

এছাড়া সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আফরোজা বেগম রীতা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়