শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০১:৫৭ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নির্বাচন বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন চলছে: মির্জা ফখরুল

মনিরুল ইসলাম  : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতি এ দেশের মানুষ গ্রহণ করবে না। চাপিয়ে দেয়া কোনো কিছু এ দেশের মানুষ গ্রহণ করবে না। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, আমরা সরকারের এই কমিটমেন্ট দেখতে চাই। জনগণ নির্বাচন দেখতে চায় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়।

আজ রোববার দুপুর ১২টার দিকে ডিআরইউ মিলনায়তনে এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভা আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট।

তিনি বলেন, আমাদের মাথায় রাখতে হবে একাত্তরের যুদ্ধ হয়েছিল বলে আমরা স্বাধীন হয়েছি। স্বাধীন হতে পেরেছিলাম বলেই নতুন রাষ্ট্রে নতুন চিন্তা করতে পারছি। স্বাধীন হয়েছিলাম বলেই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম করতে পারছি।

মির্জা ফখরুল বলেন, কিছু দল ও লোক বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। হঠাৎ করে তারা পিআর পদ্ধতি নিয়ে এসেছেন। যে পদ্ধতির বিষয়ে জনগণ বোঝে না, সেই পদ্ধতি নিয়ে তারা আন্দোলন করছে। এর কারণ হচ্ছে নির্বাচন বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়ার প্রক্রিয়াকে বিলম্বিত করা।

তিনি বলেন, আমরা গত ১৬-১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই।

প্রতিদিন নানা গুজব ছড়ানো হচ্ছে—এ অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আমার বিশ্বাস এ দেশের মানুষ কখনো ভুল করেন না। তারা সব সময় সঠিক পথে এগিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়