শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০২:৫১ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের আগে বিভিন্ন দাবিতে আন্দোলন শুভ নয়: মির্জা ফখরুল

পিআর ও গণভোট সাধারণ মানুষ বুঝে না দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে বিভিন্ন দাবিতে আন্দোলন শুভ নয়। দেশ রক্ষায় দ্রুত নির্বাচন প্রয়োজন।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেছেন, আগামী নির্বাচনে এমন ব্যবস্থা থাকবে, যেখানে সবার ভোটাধিকার নিশ্চিত করা হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, যেখানে সকল ধর্মের নিশ্চয়তা নিশ্চিত করতে চায়। বিএনপি প্রতিহিংসা চায় না, শান্তি চায়।

বিএনপি মহাসচিবের মতে, ভাগাভাগি করে দেশের অনেক ক্ষতি হয়ে গেছে, আমরা সকলে একসাথে চলতে চাই, জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে।

উল্লেখ্য, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি চাকরি নিশ্চিত করে বেকারত্ব দূর করা হবে বলেও দাবি করেন মির্জা ফখরুল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়