শিরোনাম
◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ১২:১৩ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নভেম্বরেই গণভোট হতে হবে: ডা. তাহের

আবারও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের পক্ষে জোর দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘নভেম্বরেই গণভোট হতে হবে। বিএনপি শুরু থেকে গণভোটে দ্বিমত পোষণ করেছিল। তবে শেষ পর্যন্ত তারা একমত হয়েছে। এ জন্য জামায়াতের পক্ষ থেকে বিএনপিকে ধন্যবাদ। নির্বাচনের আগেই জনগণের থেকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে।’

বুধবার (১৫ অক্টোবর) জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নির্বাচনের দিন গণভোটের বিরোধিতা করে তিনি আরও বলেন, নির্বাচনের দিনে গণভোট হলে, আবার কী উচ্চকক্ষের জন্য ভোট হবে? এটা সন্তান জন্মের আগেই কাপড়চোপড় কেনার মতো অবস্থা। উচ্চকক্ষের জন্য আগে ভোট মানুষ কীভাবে হবে? এতে সাংবিধানিক সংকট হতে পারে।

গণভোট নিয়ে শঙ্কা জানিয়ে জামায়াত নেতা তাহের বলেন, গণভোট একইদিন হলে বিএনপি মরিয়া হয়ে চাইবে ভোট বাড়াতে। নির্বাচনের দিন প্রার্থী এবং ভোটারদের মাথা ঠিক থাকে না। সে সময় গণভোটে ভোট কম পড়বে।

জুলাই সনদে স্বাক্ষর বিষয়ে তিনি বলেন, একদিন বাকি আছে, ওইদিনই দেখা যাবে স্বাক্ষর করবো কিনা। তবে স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা দেখি না। স্বাক্ষর অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি। আশাকরি আমরা উপস্থিত হবো।

এরআগে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়