শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ঘরে এসেছে নতুন অতিথি। এক পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী এই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। 

গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব আল আমিন সরকার যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মা ও নবজাতক উভয়েই সম্পূর্ণ সুস্থ আছেন। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। 

হাসনাত এবং তার স্ত্রী দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন হাসনাত আবদুল্লাহ। এই বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি। গত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে শুরু থেকেই নেতৃত্বস্থানীয় ভূমিকায় ছিলেন হাসনাত। পরে আন্দোলন পরিচালনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের সমন্বয়ক হিসেবে বক্তব্য–বিবৃতি দিয়ে ব্যাপক পরিচিতি পান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়