শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৩:২৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভ্যুত্থানের পরও রাজনীতিতে অনৈক্যের সুর: মির্জা ফখরুল

রাজনীতিতে অনৈক্যের সুর লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে হতাশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর কাকরাইলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ হতাশা প্রকাশ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতে ঐক্য প্রতিষ্ঠার বড় সুযোগ এসেছে। তারপরও রাজনীতিকদের মাঝে যে অনৈক্য, তা অত্যন্ত হতাশাজনক।

সততা প্রতিষ্ঠা ব্যতীত পরিচ্ছন্ন রাজনীতি সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, রাজনীতির মধ্যে সততা আনা না গেলে রাজনীতি কখনোই সুন্দর হবে না। ক্ষমতায় এসে সম্পদ তৈরি করার মানসিকতা থাকলে মানুষের ঘৃণা ছাড়া কিছু অর্জন হয় না।

বিএনপি মহাসচিব আরও বলেন, আমাদের দুর্ভাগ্য দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের। এরজন্য দায়ী রাজনীতিবিদ এবং আমলাতন্ত্র।

একটা ক্রান্তিকাল চলছে, উল্লেখ করে তিনি বলেন, চারদিকে অনৈক্যের সুর দেখে অনেকেই হতাশ। রাজনীতিবিদরাই দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে, কেউ জাতি গঠনে কাজ করে, কেউ নিজের স্বার্থে ব্যবহার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়