শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৩:০৩ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সন্ধ্যায় সাক্ষাৎ করবেন বিএনপি প্রতিনিধি দল

মনিরুল ইসলাম : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এর আগে দুপুর ১২টার দিকে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর একটি প্রতিনিধি দল বিএনপির সঙ্গে বৈঠক করেছে। গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন—

  • মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সালাহউদ্দিন আহমদ
  • চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ
  • সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ
  • ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন
  • সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক

অন্যদিকে, আইআরআই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি (CNAS)-এর ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস।

আইআরআই ও সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন—

  • জেসিকা কিগান, কারিগরি বিশেষজ্ঞ, আইআরআই
  • স্টিভ সিমা, আবাসিক প্রোগ্রাম পরিচালক, আইআরআই
  • জেমি স্পাইকারম্যান, প্রোগ্রাম পরিচালক, এনডিআই
  • জন ফ্লুহার্টি, প্রচারণা ও পরামর্শদাতা, আইআরআই
  • ডারিন বিয়েলেকি, প্রোগ্রাম পরামর্শদাতা, আইআরআই
  • অমিতাভ ঘোষ, পরামর্শদাতা, আইআরআই
  • সাইদা মুশরেফা জাহান, পরামর্শদাতা, আইআরআই

বৈঠকে আসন্ন রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বিস্তৃত আলোচনা হয় বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়