শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ১২:৪৪ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুরের অভিযোগে ক্ষুব্ধ হাসনাত: ‘সুপারিশ প্রমাণ হলে রাজনীতি ছাড়ব’ (ভিডিও)

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বক্তব্য থামিয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। এ সময় হাসনাতের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তোলেন নুর। সম্প্রতি একটি আলোচনাসভায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, ওই আলোচনাসভায় পাশাপাশি বসেছিলেন নুর ও হাসনাত।

এক পর্যায়ে নুরুল হক নুর বলেন, এনসিপিকে দলীয় প্রতীক হিসেবে শাপলা দিতেই হবে। মান্না ভাইয়েরা আগেই শাপলা চেয়েছিলেন। কিন্তু তাদের দেওয়া হয়নি। কারণ গেজেটে শাপলা নেই।
 
নুরুল হক নুর বলেন, মান্না ভাইয়ের সুপারিশে কেউ ডিসি হয়নি। ভিপি নুরের সুপারিশে কেউ ডিসি হয়নি, এসপি হয়নি, ইউএনও হয়নি। কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউএনও হয়েছে...

নুরুল হক নুর এই কথা বলার সঙ্গে সঙ্গে নিজের স্পিকার অন করেন হাসনাত। তখন নুর তাকে বলেন, তুমি পরে বল।

তবে নুরের সেই কথায় সায় না দিয়ে হাসনাত বলেন, কেউ যদি দেখাতে পারেন যে কোনো জায়গায় সুপারিশ করেছি এসপি, ডিসি, ইউএনও, ওসি নিয়োগ দেওয়ার জন্য—তাহলে এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দেব।

এ সময় হাসনাত নুরকে উদ্দেশ করে বলেন, ‘আপনিও বিভিন্ন লিস্ট পাঠিয়েছেন, ভাগ-বাটোয়ারায় না মেলায় এনসিপির সমালোচনা করছেন।’

হাসনাতের বক্তব্যের পর নুর বলেন, ‘এরা নতুন রাজনীতিতে আসছে তো, এদের শিষ্টাচারে একটু ঘাটতি আছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়