শিরোনাম
◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ১২:৫০ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতা এম এ কাইয়ুমের সাক্ষাৎ

মনিরুল ইসলাম : ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী কাসেফ আলমৌদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির  জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।

মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রদূতের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ড. এম এ কাইয়ুম বাংলাদেশের দক্ষ শ্রমিকদের জন্য আমিরাতে ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর অনুরোধ জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠী কর্মক্ষম ও দক্ষ। তারা আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

জবাবে রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী কাসেফ আলমৌদী বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আমিরাতের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। 

তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। ভবিষ্যতেও তা আরও গভীর হবে।’ বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক মর্যাদা ও বোঝাপড়ার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মনির হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়