শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৮:৪২ রাত
আপডেট : ০৫ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-১৪ আসনে ধানের শীষের কান্ডারি মায়ের ডাকের তুলি

ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সানজিদা ইসলাম তুলির নাম ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সারা দেশের ২৩৭টি আসনে প্রাথমিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। এ সময় ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তুলির নাম ঘোষণা করা হয়। 

সানজিদা ইসলাম তুলি বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়কারী।

২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর ভাটারা এলাকা থেকে সানজিদা ইসলাম তুলির ভাই সাজেদুল ইসলাম সুমনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে আর খোঁজ মেলেনি তার। নিজ ভাই সাজেদুল ইসলাম সুমন ও গুম হওয়া অন্যান্য ব্যক্তিদের বিষয়ে বেশ সরব ছিলেন সানজিদা ইসলাম তুলি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়