শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০২:৪৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এটাই হয়তো আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

মনিরুল ইসলাম : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে 

 বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়র দেয়া হয়েছে। এই  আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। যারা দলের মনোনয়ন পাননি দল তাদের যথাযথ মূল্যায়ন করবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। 

আজ  মঙ্গলবার তার ভেরিফায়েড ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি এতে এ কথা বলেন।

পোস্টের শুরুতে তিনি বলেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সাথে থাকার জন্য।

বিএনপি মহাসচিব বলেন, আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে, অনেকেই তা জানে না। আমি যখন ১৯৮৭ তে সিদ্ধান্ত নেই- আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিলো! ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিলো। সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে।

তিনি বলেন, আমার মেয়ে দুটোর হাত ধরে সে-ই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে। মনে পরে, আমার বড় মেয়ের একটা অপারেশন হবে- আমি সারারাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে, যাতে মেয়ের পাশে থাকতে পারি। তখন এত কষ্ট হচ্ছিলো, আমি ছিলাম মসজিদে যখন তার অপারেশন হচ্ছিল। গল্পগুলো অন্য কোনও দিন বলব যদি আল্লাহ চান! এরকম গল্প আমাদের হাজার হাজার নেতা কর্মীর আছে!

মহাসচিব  বলেন, এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পায়নি- বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দিবে। আপনারা সবাই আমার জন্য দুআ করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দুআ করবেন! আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করবো ইনশাআল্লাহ! আপনারা পাশে থেকেন। বাংলাদেশ জিন্দাবাদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়