শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০৪:২৯ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে যত সংকট দেখেন সবই তৈরি করা নাটক: মির্জা ফখরুল (ভিডিও)

দেশে যত সংকট রয়েছে সবই তৈরি করা নাটক এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকারের পেছনে জনগণ নেই তাই তারা জনগণের দুঃখ বোঝে না।রোববার (৯ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় ফখরুল বলেন, ধানের দাম নেই, কৃষক পণ্যের ন্যায্য দাম পায় না। আমরা ক্ষমতায় আসলে কৃষকের পণ্যের ন্যায্য মূল্য দেব। মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করে দেব যেন তারা কম দামে চাল,ডাল, তেল কিনতে পারে

তিনি আরও বলেন, জনগণ এত কিছু বোঝে না। তারা শুধু বোঝে নির্বাচনে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে। আর তাদের ভোটে নির্বাচনিত প্রতিনিধি স্থানীয় উন্নয়ন করবে।

প্রসঙ্গত, আসন্ন জাতীয় নির্বাচনের লক্ষ্যে নিজ এলাকায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুরে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়