শিরোনাম
◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লির লকডাউন ঢাকায় দাফন হয়েছে: জাগপা

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন বলেছেন, ভারতের পরিকল্পনায় ও শেখ হাসিনার নির্দেশে যে লকডাউন কর্মসূচী দেওয়া হয়েছিলো, বাংলাদেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে। দিল্লির লকডাউন ঢাকায় দাফন হয়েছে।

তিনি বলেন, আগামী ১৭ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত রায়ের মাধ্যমে দেশের জনগণ ন্যায় বিচার পাবে বলে আমরা আশা করি। তবে ভবিষ্যতে পুরাতন বা নতুন ফ্যাসিবাদ যেন বাংলার মাটিতে জেগে উঠতে না পারে সেজন্য আমাদের লড়াই চলবে। যারা আওয়ামী লীগের মামলা তুলে নিতে চান, যারা আওয়ামী ফ্যাসিবাদকে পুর্বাসন করতে চান, আগামী নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের বিরুদ্ধে জবাব দিবে ইনশাআল্লাহ।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বিজয়নগর এলাকায় “ফ্যাসিবাদ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় জাগপা ছাত্রলীগ ও যুব জাগপা যৌথ গণঅবস্থান” কর্মসূচি পালন করে। দুপুরে গণঅবস্থান কর্মসূচিতে যোগদান করে প্রধান অতিথির বক্তব্যে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন এসব কথা বলেন।

যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও জাগপা ছাত্রলীগ নেতা এনামুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো: সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম আকন্দ, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লা শামীম, যুব জাগপা ও জাগপা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়