শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৮:১৮ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির যে প্রার্থীর বিপক্ষে লড়তে মনোনয়ন নিলেন সারজিস আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে লড়তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। এই আসনে বিএনপি থেকে লড়তে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির।

রোববার (১৬ নভেম্বর) রাতে বাংলামোটরে এনসিপির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সারজিস। পঞ্চগড়-১ আসনটি সদর উপজেলা, তেঁতুলিয়া ও অটোয়ারী উপজেলা (বোদা পৌরসভার অংশ বাদ) নিয়ে গঠিত।

এই আসনে গত ৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়ার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
এদিকে রোববার রাত পর্যন্ত ১১০০টি মনোনয়নপত্র বিক্রির কথা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আগামী ২১ ও ২২ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহকারীদের ভাইভা নেয়া হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়