শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০৬:২২ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুনি হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন সারজিস

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

এই রায়ের প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, খুনি হাসিনাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতে সম্পর্ক স্বাভাবিক হবে না।

সোমবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে একথা বলেন তিনি।

সারজিস আলম লেখেন, ‘ভারত যতদিন না মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খু’নি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে রায় কার্যকর করতে সহযোগিতা করবে ততদিন পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের সম্পর্ক স্বাভাবিক হবে না।’

তার আগে আরও একটি পোস্টে তিনি লেখেন, খুনি হাসিনার ফাঁসি। 

এদিকে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সারজিস জানান, শহীদদের সাথে ন্যায় বিচার হয়েছে, কিছুটা হলেও তাদের আত্মা শান্তি পেয়েছে।

তিনি অতি দ্রুত খুনি হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে রায় কার্যকর করার দাবি জানান। বলেন,  ভারতকে বলছি—যদি তাকে ফিরিয়ে দিয়ে সহযোগিতা করেন তবেই সম্পর্ক গড়ে উঠবে। শেখ হাসিনাকে না দিয়ে কখনোই সম্পর্ক স্বাভাবিক হবে না৷ 

সারজিস বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। নির্বাচনের পূর্বে রায় কার্যকর করা গেলে মানুষ মনে শান্তি নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে। 

সাবেক আইজিপির রায় প্রসঙ্গে সারজিস বলেন, সাবকে আইজিপি যেহেতু সত্য কথা তুলে ধরেছেন এবং রাজসাক্ষী হওয়ায় তার যে শাস্তি তা উপযুক্ত মনে করি। 

জুলাই আন্দোলন, শাপলা হত্যাকাণ্ড ও বিডিআরসহ সকল হত্যাকাণ্ডে নিহতদের ও আহতদের পরিবারের পুনর্বাসনের দাবি জানান তিনি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়