শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১০:৫২ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিনা রায়ের পর ভাইরাল ভিডিও নিয়ে হুম্মাম: ‘বাবা বলেছিলেন, পুরো দেশেরও একই বিশ্বাস ছিল’

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি বলেছিলেন, এ ট্রাইব্যুনালে একদিন হাসিনার ফাঁসি হবে। ভিডিও প্রসঙ্গে তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, ওই কোর্ট রুমে বসে আমার বাবা বলেছিল। কিন্তু এই জিনিসটা বাংলাদেশের প্রত্যেক ব্যক্তির মনের মধ্যে ছিল।

সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য এ প্রার্থী গণমাধ্যমকে এসব কথা বলেন।

তিনি বলেন, আমার আব্বার জন্য এটা ভবিষ্যদ্বাণী ছিল। কিন্তু বাস্তবে বাংলাদেশের প্রতিটি মানুষের একটা বিশ্বাস ছিল।

ভাইরাল ভিডিওতে আদালতে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে বলতে শোনা যায়, আমি চাই এ ট্রাইব্যুনাল দীর্ঘদিন থাকুক। সেই সঙ্গে আমি বিচারককে বলতে চাই, আপনি লিখে রাখেন, এই ট্রাইব্যুনালে একদিন হাসিনার ফাঁসি হবে।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমার বাবা এটা বলেছিল ওই কোর্ট রুমে বসে। কিন্তু এই জিনিসটা বাংলাদেশের প্রত্যেক ব্যক্তির মনের মধ্যে চলছিল। গত ১৭ বছর ধরে আমরা জানতাম যে একদিন না একদিন শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবে। আজকে এই দিনটা আমরা দেখতে পেয়েছি। এটার জন্য তো পুরো বাংলাদেশ মনে হয় বেশকিছু দিন ধরে প্রিপারেশন ছিল। এখানে তো কোনো লুকোচুরির কিছু ছিল না।

এই নেতা বলেন, শেখ হাসিনার অপকর্ম এবং তিনি যে হত্যাযজ্ঞ চালিয়েছেন সেটা সবার চোখের সামনে হয়েছে। আমি মনে করি, আমার আব্বার জন্য এটা ভবিষ্যদ্বাণী ছিল। কিন্তু বাস্তবে বাংলাদেশের প্রতিটি মানুষের একটা বিশ্বাস ছিল। এই ধরনের ক্রিমিনাল এক্টিভিটির জন্য একদিন না একদিন শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হবে।

সোমবার দুপুরে তিনটি অপরাধের পৃথক অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি আরও দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

এ ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং মামলার রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়