শিরোনাম
◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ১০:২৭ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মহসিন কবির

বিএনপির নির্বাচনি প্রচারণায় ধীর গতি, মরিয়া জামায়াত

মহসিন কবির: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিএনপির নির্বাচনি প্রচারে কিছু ব্যাঘাত ঘটেছে। সবাই দোয়া-দান সদকা নিয়ে ব্যস্ত সময় পার করছেন, এছাড়া রয়েছে দলে কোন্দল। জামায়তসহ অন্যান্য দলের নেতারা সমানে প্রচার চালিয়ে যাচ্ছেন। ফলে পিছিয়ে পড়েছে তারা। এদিকে নির্বাচন পেছাতে চাচ্ছেনা কোনো দল। ছোটদলগুলো চাচ্ছে ঘোষিত সময়ে নির্বাচন হোক। 

আসছে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া বিতর্কিত ও সমালোচিত প্রার্থী বদলের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গত সোমবার রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে সৃষ্ট সংকট উত্তরণ ও রাজনৈতিক স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি। বুধবার (৩ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ আহ্বান জানান এনসিপির নেতারা।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনার মিডিয়ায় বলেছে, দু-এক এক সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা দেবেন। নির্বাচন কমিশন তফসিল নিয়ে সুস্পষ্টভাবে কিছু জানায়নি। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যেন ইসি তফসিল ঘোষণা করে। তফসিল এমন সময়ে দেওয়া হোক যখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে এবং সব দল যেন রাজনৈতিকভাবে নিজেদের ফুটিয়ে তোলার সমান সুযোগ পায়। ‘

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গ তুলে ধরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সরকারের পক্ষ থেকে সম্মান জানানোর উদ্যোগ ইতিবাচক। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা পোষণ করতে চাই। বেগম জিয়ার প্রতি আবেগ–অনুভূতি শুধু বিএনপির একার নয়। তার প্রতি দেশের সব মানুষেরই আবেগ, অনুভূতি আছে।’

তিনি বলেন, ‘তফসিল নিয়েও কথা হয়েছে। একটা রাজনৈতিক স্থিতিশীলতা যখন আসবে তখন যেন তফসিল দেওয়া হলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। একবার তফসিল দিলেন…গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ রয়েছেন। এখানে দেশের যে পলিটিক্যাল অ্যারেনা রয়েছে, সংকটময় পরিস্থিতি রয়েছে। সংকটময়গুলো উত্তরণ করে একটা তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে নিয়ে যাওয়ার জন্য (বলেছি আমরা)।’

খালেদা জিয়ার অসুস্থতার কারণে ফেব্রুয়ারির সংসদ নির্বাচন পেছানোর কোনো যৌক্তিকতা দেখছেন না দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচন তো নির্বাচনের জায়গায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। সবচেয়ে বেশি নির্বাচন যিনি চাইবেন বাংলাদেশে গণতন্ত্র প্রবর্তনের জন্য, তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়ার অসুস্থতা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে খসরু বলেন, ভোটের মাধ্যমে জনগণ যেন নির্বাচিত সরকার গঠন করতে পারে সেই চাওয়া সবচেয়ে বেশি ছিল বেগম জিয়ার।

বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে উল্লেখ করে আমীর খসরু আরও বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচন পেছানোর সম্পর্ক নেই, কারণ গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনিই সব সময় সংগ্রাম করেছেন। তার বিদেশে চিকিৎসার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে।

তিনি বলেন, ‘উনি যে অবস্থায় থাকুক, উনি চাইবেন বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সংসদ ও সরকার গঠন করুক, বাংলাদেশে গণতান্ত্রিক শৃঙ্খলা ফিরে আসুক, বাংলাদেশের মানুষ আবার তাদের তাদের মালিকানা ফিরে পাক। যদি সবচেয়ে বেশি কেউ চেয়ে থাকে (নির্বাচন) সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নির্বাচন পিছিয়ে যাওয়ার প্রশ্নটা আসছে কোথা থেকে?’

অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি তা চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন কমিশন বিষয়ক কমিটির প্রধান নজরুল ইসলাম খান।

খালেদা জিয়া অসুস্থ, এই প্রেক্ষাপটে তফসিল পেছানোর আবেদন করেছেন কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি চায় না। আশা করছি দ্রুত সুস্থ হয়ে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসধীন। খালেদা জিয়া অসুস্থ থাকায় পূর্ব ঘোষিত ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ কর্মসূচিকে স্থগিত করেছে দলটি।
রোববার (৩০ নভেম্বর) নয়াপল্টনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত তিনদিন ধরে একই রকম রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং আপাতত এখানেই চলবে। শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টার পর এভারকেয়ার হাসপাতাল ফটকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য জানাতে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

জাতীয় নির্বাচন যত এগিয়ে আসছে তত প্রচার বাড়িয়ে দিচ্ছে জামায়াতসহ ৮ দল।  তারা বিভিন্ন বিভাগে জনসভা করছে। 

জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর আমির জহিরউদ্দিন মুহাম্মদ বাবর গণমাধ্যমকে বলেছেন, ‘১৭ বছর আগে থেকে আমাদের মহিলা বিভাগের এই তালিম চলছে। সেখানে ইসলাম আর কুরআন-হাদিস নিয়ে আলোচনা করেন নারীরা।’ এসব তালিমে ভোটের প্রচার হয় কি না জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন কিংবা ভোট কি ইসলামের বাইরে? জীবনবিধানের সবকিছুই তো ইসলামের অন্তর্গত। আমরা যেহেতু একটি রাজনৈতিক দল, তাই আমাদের তালিমে ইসলামের পাশাপাশি ভোটের প্রচার চলবে, সেটাই তো স্বাভাবিক। তবে মসজিদ ব্যবহার করে রাজনৈতিক প্রচারণার যে অভিযোগ, তা সঠিক না। আমরা মসজিদকে ব্যবহার করে কখনোই রাজনৈতিক কোনো কর্মকাণ্ড পরিচালনা করি না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়