শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৭:১১ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মহসিন কবির

আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন?

মহসিন কবির: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমে কোন দলে যোগ দিচ্ছেন। এটা নিয়ে রাজনীতিতে নানা আলোচনা হচ্ছে। আসিফ একটি দলে যোগ দেয়ার কথা শোনা গেলেও মাহফুজ কোন দলে যাচ্ছেন সে বিষয়ে এখনো তেমন কিছু জানা যায়নি। আসিফ ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করবেন। মাহফুজ লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী বলে জানা গেছে। 

জানা গেছে, নুরুল হক নুর ও রাশেদ খানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে যোগ দিতে পারেন আসিফ মাহমুদ।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে মুঠোফোনে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি দাবি করেছেন, ‘আসিফ মাহমুদ গণঅধিকার পরিষদে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে। তাই এখনই নিশ্চিত করে বলছি না। তবে যেহেতু আলোচনা চলছে, সেহেতু তার যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।’

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ। এলজিআরডি মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি।

তবে শুধু আসিফ নন, তার সাথে পদত্যাগপত্র জমা দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও। প্রধান উপদেষ্টা তাদের দুজনেরই পদত্যাগপত্র গ্রহণ করেন এবং বলেন, ‘এই অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছো, তা জাতি কখনোই ভুলবে না।’

আসিফ ও মাহফুজের উদ্দেশে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি, আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে।’

এদিকে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণার পরই আসিফ ও মাহফুজের পদত্যাগ কার্যকর হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়