শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১২:১৩ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসমান হাদির সবশেষ অবস্থা সম্পর্কে জনাালেন তাসনিম জারা (ভিডিও)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, ওসমান হাদির অর্গান কাজ করছে। একটা অপারেশন হয়েছে। আশা করি আর অপারেশন করা লাগবে না। হাসপাতালের বোর্ড বিস্তারিত জানাবেন। উনি নিবিড় পর্যবেক্ষণে আছেন, অবস্থা সংকটাপন্ন।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

কাউকে হাসপাতালে ভিড় না করার আহ্বানও জানান তাসনিম জারা।
 
তিনি বলেন, জুলাইয়ের যারা সম্মুখ সারিতে ছিলেন, তাদের হুমকি দেয়া হচ্ছে। আজকের ঘটনায় প্রশাসনকে দায়ভার নিতে হবে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। এটাও প্রশাসনের ব্যর্থতা। তাদেরকেই এর জবাবদিহিতা করতে হবে। আমাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।
 
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্টের কাছে অজ্ঞাত অস্ত্রধারীরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় এবং তাৎক্ষণিক অস্ত্রোপচার করা হয়। 

পরে পরিবারের ইচ্ছায় তাকে স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়