শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০১:২৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের খবরে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীগোষ্ঠীর হামলায় বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের খবরে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন।

পোস্টে জামায়াত আমির বলেন, সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং আরও ৮ জন আহত হয়েছেন—এই মর্মান্তিক খবরে আমরা গভীরভাবে শোকাহত।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার মহৎ দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সাহসী সেনাসদস্যরা যে আত্মত্যাগ করেছেন, জাতি তা কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। আমি শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বিশ্বশান্তি রক্ষায় নিয়োজিত শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা গ্রহণ এখন সময়ের দাবি।

পোস্টের শেষে তিনি আরও বলেন, আল্লাহ তা'আলা আমাদের ভাইদের শাহাদাত কবুল করুন। আমিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়