শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০১:১১ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে দলের নেতাকর্মীরা এই মনোনয়নপত্র ক্রয় করেন।

এ সময় তার পক্ষে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শিশির আসাদ, তানবীরুল বারী নয়ন ও তেঁতুলিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব।

মনোনয়ন পত্র ক্রয়ের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন প্রার্থী সারজিস আলম। তিনি বলেন, পার্টির পক্ষ থেকে আমাকে পঞ্চগড়-১ আসনে প্রার্থী নির্ধারণ করা হয়েছে। আজ দলের নেতাকর্মীরা মনোনয়ন কিনেছেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ যারা আইনশৃঙ্খলা থেকে শুরু করে নির্বাচনের সঙ্গে জড়িত তাদের সজাগ থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সবাইকে তাদের সর্বোচ্চ কার্যক্রমগুলো হাতে নিতে হবে। তাহলে আশা করি আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারবো।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়