শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:২২ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদিকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনপ্রবাসী আইনজীবী ও ব্যবসায়ী সাইফ উদ্দিন খালেদ নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে লেখেন, হাদিকে ইউকে আনার চেষ্টা চলছে। সবার কাছে দোয়ার অনুরোধ। 

তার বরাত দিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু তার ফেসবুকে পোস্টে লেখেন, আমাদের প্রিয় ভাই (ওসমান গণি) ওসমান বিন হাদী’র যথাযথ চিকিৎসা মূলত: সিঙ্গাপুরে সম্ভব না। তার এখন যে অপারেশনটা দরকার সেটার প্রপার ম‍্যানেজমেন্ট সিঙ্গাপুর জেনারেল হসপিটাল বা মাউন্ট এলিজাবেথের নেই। তাকে যদি কোনভাবে বৃটেনের কুইন এলিজাবেথ হসপিটাল, বার্মিংহামে নেয়া যেত তাহলে শেষ একটা চেষ্টা করা যেত। ইউ.কে’তে অবস্থানরত ভাই-বোনদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা যদি কেউ সাহায্য করতে পারেন তাহলে ওসমান হাদী’র ট্রিটমেন্ট সামারি পাঠাতে পারব। অনুগ্রহ করে ইনবক্সে নক করলে বাধিত হবো।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়