শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৭ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডন থেকে ফিরে শরিফ ওসমান হাদির মরদেহ দেখতে গেলেন জামায়াত আমির (ভিডিও)

লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে শহিদ শরিফ ওসমান হাদির মরদেহ দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২০ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে যান, যেখানে শহিদ ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে।

এ সময় জামায়াতে আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা-১৭ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা ২২ মিনিটে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

হিমাগারে জামায়াত আমির শহিদ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। পরে তিনি উপস্থিত সবাইকে নিয়ে মহান আল্লাহর দরবারে শহিদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা এবং তার শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া করেন।

শনিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে আমিরে জামায়াতসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেবেন বলেও জানানো হয় ফেসবুক পোস্টে।

সূত্র: চ্যানেল ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়