শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩২ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৬

রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর-২ পানির ট্যাংকি এলাকায় এই ঘটনা ঘটে।

সন্ধ্যায় পুলিশকে সঙ্গে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসায় যান স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। এ সময় এনসিপির নেতাকর্মীরা হামলার শিকার হন।

হামলায় অন্তত ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়।

রাতেই আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এ সময় তিনি হামলার ঘটনায় পিচ্চি কামালের জড়িত থাকার অভিযোগ করেন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়