শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪২ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত: নাহিদ ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা করছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি ও জামায়াত আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা করছে। আওয়ামী লীগ প্রশ্নে সব দলগুলো একমত হতে পারে নাই।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত নির্বাচন ডায়লগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের মধ্য থেকে শুধু একটি দলের পতন নয়, রাষ্ট্র ও জীবন ব্যবস্থার পরিবর্তনের আকাঙ্ক্ষা লক্ষ্য ছিল। যেভাবে পুনর্গঠন হওয়ার কথা সেরকম হয়নি। তবু বাস্তবতা মেনে নিয়ে নির্বাচনের দিকে যাচ্ছি। আগামী নির্বাচনে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকবে এনসিপি।

‌‘বাংলাদেশের রাজনীতির ইতিহাস প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস। তাতে ভালো কিছু হয়নি। ভবিষ্যতের জন্য নির্বাচনের পর ঐক্যমত কমিশনের প্রতিশ্রুতি বাস্তবায়ন রাজনৈতিক দলগুলো করবে বলে আশা করি', যোগ করেন  নাহিদ ইসলাম।

তিনি বলেন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে দুর্নীতি বন্ধ করা সম্ভব না। সরকারের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে। হিসাব দাও নামে একটি কর্মসূচি করতে দেয়া যেতে পারে। সেখানে সরকার সব কিছুর হিসাব জনগণকে দেবে।

আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত-এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন অভিযোগ অস্বীকার করে দল দুটি বলছে, ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করার প্রশ্নই ওঠে না। নির্বাচন ডায়লগ অনুষ্ঠানে নির্বাচনে বিজয়ী হলে দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি তুলে ধরে দলগুলো। এ সময়ে র‌্যাব বিলুপ্তির বিষয়ে এনসিপি একমত হলেও ভিন্নমত জানান বিএনপি ও জামায়াত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়