শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০:০৫ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটের আকাশে তারেক রহমানকে বহনকারী বিমান

মনিরুল ইসলাম : দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্লাইটরাডার২৪ তথ্যানুসারে, তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০২ ফ্লাইটটি বাংলাদেশের আকাশসীমা ঢুকে পড়েছে। সিলেটের আকাশে অবস্থান করছে বিমান। কিছুক্ষণ পর অবতরন করবেন সিলেট ওসমানী বিমানবন্দরে।

বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করবে। এর আগে সিলেট ওসমানী বিমানবন্দরে সকাল সোয়া ১০টায় যাত্রা বিরতির জন্য অবতরণ করবে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ঢাকায় আসছেন মানুষ। ঢাকার আশেপাশের এলাকাগুলো থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। নেতা-কর্মীরা কয়েক দিন ধরেই সেখানে যাচ্ছেন। গতকাল সারা দিন ও রাতে বিপুলসংখ্যক নেতা-কর্মী সেখানে ভিড় করেন।

জানা গেছে, তারেক রহমান ঢাকায় বিমানবন্দরে পৌঁছেই ৩০০ ফিট সড়কে তাঁর জন্য আয়োজিত গণ-অভ্যর্থনায় যোগ দেবেন।

সেখানে তিনিই একমাত্র বক্তা। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপর তাঁর গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।

১০ টায় বিমানটি সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরন করেছে তারেক জিয়াকে বহনকারী বিমানটি।

বাংলাদেশে এসে পৌঁছেছেন বিএনপির কান্ডারী তারেক রহমান।  ১৭ বছর পর বাংলাদেশের মাটিতে এসে পা রাখলেন তিনি।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে  ঘন্টা খানিক  বিরতির পর ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বিমানটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়