শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০১:৫৫ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির শোক, আমৃত্যু এ দেশের মানুষের জন্য কাজ করে গেছেন

মনিরুল ইসলাম : জাসাস কেন্দ্রীয় আহবায়ক  চিত্র নায়ক হেলাল খান ও  ও সদস্য সচিব জাকির হোসেন রোকন এক  শোক বার্তায় বলেন, দেশনেত্রী বেগম  খালেদা জিয়া  এক আপষহীন নেত্রী।  

তাঁর মৃত্যুতে এক আপষহীন ইতিহাসের মহাকালের অবসান হলো। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬ টায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি.......... ..রাজিউন)।

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর
মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতৃদ্বয় বলেন, তাঁর মৃত্যুতে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হলো তা কোনদিন পূরণ হবার নয়। বাংলাদেশ তার অবিভাবক হারালো। মহান স্বাধীনতার ঘোষক বিএনপি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর আদর্শ ধারন করে দেশের সংকটময় সময়ে তিনি যে ভূমিকা রেখেছেন তা বিশ্বে বিরল। তিনি ধৈর্য ও সাহসের প্রতীক। তিনি আমৃত্যু এ দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। 

তিনি ছিলেন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, দেশ ও মানুষ বাঁচাতে বিশাল অটলতা, গভীর খাঁটি দেশপ্রেমের পূর্ণতাময় এক আপসহীন নেত্রী। বহু চড়াই-উত্রাই পেরিয়ে সততা, সাহস, আপষহীন থেকে সংকট-সংগ্রামে মানুষের পাশে ছিলেন তিনি। গৃহবধূ থেকে রাজনীতিতে এসে প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনবার।

নেতৃদ্বয় এ মহীয়সী নারীর আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী, শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রার্থনা করেন মহান আল্লাহ তায়ালা যেনো তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়