শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটি টাকার সম্পদ মাহফুজ আলমের ভাই মাহবুবের, নির্বাচনে লড়ছেন এনসিপির হয়ে

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের অস্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ১০ লাখ টাকার। তার পেশা ব্যবসা। বছরে তার আয় হয় ১৫ লাখ টাকা। গত অর্থবছরে প্রথমবারের মতো তিনি আয়কর দিয়েছেন। আয়কর হিসেবে এক লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহবুব। তিনি অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলমের ভাই। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেওয়া হলফনামা ঘেঁটে তার সম্পদের তথ্য জানা গেছে।

মাহবুব আলম রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়ির আজিজুর রহমানের ছেলে। তার বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
হলফনামা ঘেঁটে দেখা যায়, মাহবুব আলম এমবিএ (স্নাতকোত্তর) সম্পন্ন করেছেন। প্রোপাইটরশিপ ব্যবসায় তার মূলধনের পরিমাণ ৭৬ লাখ টাকা। দুটি কোম্পানিতে শেয়ার রয়েছে ১৯ লাখ ৯০ হাজার টাকার। তাঁর স্বর্ণালংকার রয়েছে আট লাখ টাকার, ইলেকট্রিক পণ্য রয়েছে ৫০ হাজার টাকার।

হলফনামায় উল্লেখ করা হয়, মাহবুব আলমের নামে কোনো কৃষি অথবা অকৃষি জমি নেই। গাড়ি, প্লট, ফ্ল্যাটও নেই। তার হাতে নগদ টাকা রয়েছে ৩০ হাজার। আর চারটি ব্যাংক হিসাবে ৫৪ হাজার ৬১২ টাকা রয়েছে। সব মিলিয়ে তার অর্জন করা অস্থাবর সম্পদের পরিমাণ এক কোটি ৫ লাখ টাকা (অর্জনকালীন মূল্য)। বর্তমানে এ সম্পদের মূল্য এক কোটি ১০ লাখ টাকা।

হলফনামায় দেওয়া তথ্যের বিষয়ে জানতে চাইলে মাহবুব আলম বলেন, এ বছরই তিনি প্রথম আয়কর রিটার্ন জমা দিয়েছেন। রাজনীতিতে যুক্ত হওয়ার আগে প্রায় এক বছর তিনি অস্ট্রেলিয়ায় ছিলেন। ওই সময় তিনি এসব অস্থাবর সম্পদ অর্জন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়