শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ১১:৪৮ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যয়সীমার চেয়ে বেশি অনুদান, মাত্র তিন দিনে যত টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি নির্বাচনের খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ও শুভাকাঙ্খিদের থেকে তিনদিনে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা পেয়েছেন। 

বুধবার (৭ জানুয়ারি) রাতে তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন। 

ভোটার সংখ্যা হিসাবে এ আসনে তার নির্বাচনি ব্যায়সীমা ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা। দেশ ও বিদেশ থেকে যারা টাকা পাঠিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ব্যারিস্টার ফুয়াদ। নির্বাচন কমিশন বা সরকারের অন্য যে কোনো আর্থিক রেগুলেটরি প্রতিষ্ঠান নিরীক্ষা করতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে ঘোষণা দেন তিনি। 

ফেসবুক পোস্টে ব্যারিস্টার ফুয়াদ জানান, ৭ জানুয়ারি রাত পর্যন্ত তিনি বিকাশে ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদ মারফত ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা, ব্যাংক হিসাবে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা পেয়েছেন। সব মিলিয়ে মোট অনুদান পেয়েছেন ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা। 

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, তার নির্বাচনি আসন মুলাদী ও বাবুগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ১০১ জন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জনপ্রতি ১০ টাকা হিসেবে খরচের সীমা ৩৩ লক্ষ ২১ হাজার দশ টাকা। অতিরিক্ত অনুদানের ব্যাপারে নির্বাচন কমিশনের পরামর্শ মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বচ্ছতার স্বার্থে অনুদান সংক্রান্ত সকল কাগজপত্র নির্বাচনের দিন পর্যন্ত নিরীক্ষা করে প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনে জমা দেয়া হবে। নির্বাচন কমিশন বা সরকারের অন্য যে কোন আর্থিক নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান নিরীক্ষা করতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়