শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০২:২৬ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মুসাব্বির হত্যায় পতিত ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র থাকতে পারে’

রাজধানীর গ্রিন রোড এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার পেছনে পতিত ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র থাকতে পারে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তবে এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

সালাহউদ্দিন বলেন, সব রাজনৈতিক দল যথাযথ নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। 

ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো জাতীয় দায়িত্ব উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তাদের কবর জিয়ারত করতে তারেক রহমানের উত্তরাঞ্চল সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না। তাই এ সফরকে প্রশ্নবিদ্ধ না করার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়