শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৮:২৭ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোসাব্বির হত্যায় নির্বাচনবিরোধীরা জড়িত থাকতে পারে: সালাহউদ্দিন আহমদ

যারা নির্বাচন চায় না, তারাই স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে মোসাব্বিরের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, পরিকল্পিতভাবেই মোসাব্বিরকে হত্যা করা হয়েছে। যারা নির্বাচনবিরোধী, তারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।’

ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, যারা নির্বাচন চায় না, সেই জাতীয় অপশক্তি এ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে। আমরা অবিলম্বে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করছি।


আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, পতিত স্বৈরাচার নির্বাচনকে বানচাল করতে চায়। সেই লক্ষ্যেই ধারাবাহিক ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র বাস্তবায়নের আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে তা কঠোরভাবে দমন করতে হবে।

মোসাব্বিরের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, মোসাব্বিরের স্ত্রী ও সন্তানদের সারাজীবন যা কিছু প্রয়োজন— তার সব দায়িত্ব আমরা দলীয়ভাবে নিয়েছি।

গত ৭ জানুয়ারি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের পেছনে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়