শিরোনাম
◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৫:০২ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলনসহ ১১ দলের সংবাদ সম্মেলন রাত ৮টায়

শেষ পর্যন্ত ১১ দলীয় জোট ভাঙছে না বলে জানিয়েছে শীর্ষ নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ১০ দলের শীর্ষ নেতারা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ইসলামী আন্দোলনসহ ১১ দলীয় আসন সমঝোতা হচ্ছে। যার চূড়ান্ত ঘোষণা রাত ৮টায়।

বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ইসলামি আন্দোলনসহ ১১ দলের সংবাদ সম্মেলন হবে রাত ৮টায়। সংবাদ সম্মেলনে চূড়ান্ত আসন তালিকা ঘোষণা হবে।

এদিকে, এ বিষয়ে এনসিপির নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোট নিয়ে এনসিপি আশাবাদী। এই জোটের আসন সমঝোতা হলেও রাজনৈতিক গুরুত্ব আছে।

গত কয়েকদিন ধরে জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলনের মধ্যে আসন সংখ্যা নিয়ে টানাপোড়েন চলে। এরমধ্যে গুঞ্জন উঠে ১১ দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন।  

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার মগবাজারে জামায়াতের অফিসে ইসলামী আন্দোলনকে ছাড়াই ১০ দলের শীর্ষ নেতারা ১২টার বৈঠকে বসেন। যা শেষ হয় বিকেল সাড়ে ৩টায়।

বৈঠক শেষে দলের শীর্ষ নেতারা কথা বলেন। তারা বলেন, ১১ দলীয় জোট ভাঙবে না। এই জোটের আসন সমঝোতা হলেও রাজনৈতিক গুরুত্ব আছে।

তবে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কিছু মতভিন্নতা আছে। রাত ৮টায় বিস্তারিত ঘোষণা করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়