শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ১২:৪৬ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলীয় প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোট সমর্থিত ঢাকা-১৮ আসন সংসদ সদস্য পদপ্রার্থী মো. আরিফুল ইসলাম আদিবের নির্বাচনি সভায় নেক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপি।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলামোটর পার্টি অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে ঘুরে আবার বাংলামোটর এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দীন মোহাম্মদ, সদস্য সচিব এস এম শাহরিয়ার, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাবেদ রাসিন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আলাউদ্দীন মোহাম্মদ বলেন, ‘ঢাকার মতো গুরুত্বপূর্ণ জায়গায় একজন গণ-অভ্যুত্থানের নেতার ওপর হামলা আমাদের মাঝে আশঙ্কা সৃষ্টি করে। সারা দেশে যেভাবে প্রতিপক্ষকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টা চলছে এবং প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, তাতে আমাদের একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সংশয় হচ্ছে।’ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়