শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ১২:৫১ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান

দেশের খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১২টার দিকে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে সমাবেশস্থলে এসে এ কথা বলেন তিনি।

গভীর রাতেও তারেক রহমানকে দেখতে ভিড় করেন হাজার হাজার নেতাকর্মী। গাজীপুরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি যানজট নিরসনেও সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর ওভারপাস নির্মাণ এবং বিআরটি প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে। পাশাপাশি পানি নিষ্কাশন ঠিক করতে আশপাশের তিনটি খাল পুনঃখনন এবং শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে আবাসন ব্যবস্থা গড়ে তোলার আশ্বাসও দেন বিএনপি চেয়ারম্যান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়