শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৮:২৬ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দলটির নির্বাচনি ইশতেহার ঘোষণা করার কথা ছিল।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের চ্যানেল 24-কে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জরুরি শেরপুর সফরের কারণে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান পিছিয়ে দেয়া হয়েছে। রোববার আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের পরবর্তী তারিখ জানানো হবে।

উল্লেখ্য, রোববার সকাল সাড়ে ১০টায় শহিদ রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত করতে শেরপুরের শ্রীবরদীতে যাবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে কয়েকটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, শহিদ রেজাউল করিমের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারতের পর রোববার বেলা সাড়ে ১১টায় শেরপুর জেলা শহরে অনুষ্ঠেয় নির্বাচনি জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। এরপর দুপুর সাড়ে ১২টায় জামালপুরে একটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। সবশেষে ঢাকায় ফিরে নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসংযোগ ও পথসভা করবেন ডা. শফিকুর রহমান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়