শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪১ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জামায়াত আমির শফিকুর রহমান নারীদের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন

নারীদের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। নারীদের নিয়ে আমাদের দলের ইশতেহার প্রথম দিন থেকেই পরিষ্কার।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসুবক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, নারীরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা, জনসেবায় সক্রিয় ও সম্মানজনক ভূমিকা পালন করবে, এটাই জামায়াতের প্রত্যাশা। আমাদের ইশতেহারে মেয়েদের নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স, প্রতিটি জেলায় নারীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান মজুরি, নিরাপদ কর্মক্ষেত্র, শিশুযত্ন সহায়তা এবং মর্যাদাপূর্ণ চাকরির জন্য দক্ষতা প্রশিক্ষণ প্রতিশ্রুতি রয়েছে।

তিনি লেখেন, রাজনীতি এবং স্থানীয় সরকারে নারীদের নেতৃত্ব, গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদার পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী।

তিনি আরও লেখেন, এ অবস্থান নতুন নয়। কয়েক মাস আগেই আমি এসব নীতি তুলে ধরেছি। গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত ‘পলিসি সামিটে’ তা পুনর্ব্যক্ত করেছি। এগুলো গুজব বা অনলাইন চাপের প্রতিক্রিয়া নয়, দীর্ঘদিনের ধারাবাহিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

জামায়া আমির লেখেন, আমাকে আমার রেকর্ড, আমার নীতি এবং আমার ইশতেহার দিয়ে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়।

আগামী ৩ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা করা হবে বলে জানান জামায়াত আমির। তিনি বলেন, ইশতেহারে আমাদের সব প্রতিশ্রুতি বিস্তারিতভাবে তুলে ধরা হবে। নারীর প্রতি পরিপূর্ণ সম্মান জানিয়ে এ দেশকে এগিয়ে নিতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়