শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৭ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-১৭ আসনে জনমত জরিপে এগিয়ে তারেক রহমান, ৪৬.৪ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান ও দলটির মনোনীত প্রার্থী তারেক রহমান এগিয়ে রয়েছেন। তিনি ৪৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবেন বলে জনমত জরিপে উঠে এসেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় নির্বাচনি ঐক্য মনোনীত প্রার্থী ডা. খালিদুজ্জামান পাবেন ২৭ দশমিক ৪ শতাংশ ভোট।

বেসরকারি জরিপকারী সংস্থা সোচ্চারের জরিপে এ তথ্য উঠে এসেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানে এ জরিপের ফল প্রকাশ করা হয়।

রাজধানীর গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। তার মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৭০৯ জন এবং নারী ১ লাখ ৫৯ হাজার ৬০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। আসনটিতে মোট প্রার্থী ১১ জন। তবে ভোটের মূল লড়াইয়ে দেখা যাচ্ছে ধানের শীষ ও দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে।

জরিপের প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়, আসনটির ৫১৫ জন ভোটারের মতামত নিয়েছে সোচ্চার। তাদের মধ্যে পুরুষ ২৬৯ এবং নারী ২৪৬ জন। ভোটারদের ২৩৯ জন, অর্থাৎ ৪৬ দশমিক ৪ শতাংশ ধানের শীষের প্রার্থী তারেক রহমানকে ভোট দেবেন বলে জানিয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. খালিদুজ্জামানকে ২৭ দশমিক ৪ শতাংশ ভোটার ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া ২১ দশমিক ৬ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্ত নেননি যে তারা কাকে ভোট দেবেন।

জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পুরুষ ভোটাররা তারেক রহমানকে বেশি পছন্দ করেছেন। ৫১ দশমিক ৩ শতাংশ পুরুষ ভোটার এ আসনে বিএনপি চেয়ারম্যানকে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন বলে জানিয়েছেন। জরিপে তিনি নারীদের ভোট পেয়েছেন ৪১ দশমিক ১ শতাংশ।

অন্যদিকে জামায়াতের প্রার্থী খালিদুজ্জামান পুরুষদের ২৮ দশমিক ৩ শতাংশ ভোট পাবেন। তিনি নারী ভোটারদের ভোট পেতে পারেন ২৭ দশমিক ৬ শতাংশ। জরিপে নারীদের ১৬ শতাংশ এবং পুরুষদের ২৬ দশমিক ৪ শতাংশ কাকে ভোট দেবেন, তার সিদ্ধান্ত নেননি।

ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিলেও প্রকাশ করতে চাননি ৩ দশমিক ৩ শতাংশ ভোটার। দুই প্রার্থীর বাইরে অন্যদের ভোট দেওয়ার কথা জানিয়েছেন ১ দশমিক ৪ শতাংশ ভোটার।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়