মনিরুল ইসলাম : ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, জামায়াত-শিবিরের কর্মীরা রাজধানীর ফকিরাপুলে সশস্ত্র অবস্থান করছে। তারা বিভিন্ন হোষ্টেল ও মেসে অবস্থান নিয়েছে। তারা সকালে ঢাকা মেডিকেল কেন্দ্র, কাটাবন কেন্দ্র, শাহবাগ কেন্দ্র দখল করবে। তিনি ভোটে কারচুপির আশংকা প্রকাশ করেন।
তিনি জানান, সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে নয়াপল্টনের আনন্দ ভবন কেন্দ্রে কয়েকজন প্রবেশ করে। খবর পেয়ে আমাদের কর্মীরা ওখানে উপস্থিত হলে তারা চলে যায়।
বুধবার রাতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন,ছাত্র শিবির - জামায়েত সশস্ত্র কর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে অনিয়মের চেষ্টা রুখে দেয়া হবে।
মির্জা আব্বাস বলেন, ‘নির্বাচনের আগের রাতেই বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে ঘোরাফেরা করছে এনসিপি ও জামাত-শিবিরের নেতাকর্মীরা। তারা কোথায় গিয়ে কী করছে, তা বোঝা কঠিন। তবে জনগণ ও আমাদের নেতাকর্মীরা কয়েকটি জায়গায় তাদের প্রতিহত করেছে। অনেক স্থানে তারা পালিয়ে গেছে।
তিনি এ সময় নির্বাচনী সহিংসতার শঙ্কা জানিয়ে বলেন, ফকিরাপুল-আরামবাগের বিভিন্ন মেস-হোস্টেলে সশস্ত্র অবস্থান করছে জামায়াত-শিবিরের কর্মীরা। তারা কাল ভোট কেন্দ্রে যাবে। তবে রাত ১১টার পর যদি আবারও তারা কেন্দ্রে যায়, তাহলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
তিনি বলেন, ‘আমার আসন নিয়ে অনেক আগে থেকেই ষড়যন্ত্র চলছে। কারচুপির আশঙ্কার কথা আগেই জানিয়েছি। আমরা চাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক।জনগণের রায়ে ফয়সালা হউক নির্বাচনী ফলাফল।