শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:১২ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি বিজয় উল্লাস করবে না: জয়ের পর সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৯৫ হাজার ৮৪০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মোট ১৭৭ কেন্দ্রের সবকটির প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিজয় নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি কোনো বিজয় উল্লাস করবে না। আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন আমাদের প্রধান কর্তব্য। রাষ্ট্র পরিচালনায় ভুল হতে পারে, কিন্তু জনগণ মনে করেছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির হাতেই নিরাপদ।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে ও পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জনগণের ব্যাপক সমর্থন ও উচ্ছ্বাস থেকেই দলটি জনগণের প্রত্যাশা সম্পর্কে স্পষ্ট বার্তা পেয়েছে। বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দল। 

কক্সবাজার-১  চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। এ আসনে এবারের ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৪৬৮ জন। তার মধ্যে পুরুষ ২ লাখ ৯০ হাজার ২৭৫ জন ও মহিলা ভোটার ২ লাখ ৫০ হাজার ১৯২ জন।

চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এ সদস্য সালাহউদ্দিন আহমদ। এর আগে তিনি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়