শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:০৯ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত শপথ নেবেন না—চাঁদপুর-৪-এর এমপি এম এ হান্নান

চাঁদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সদ্য নির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান বলেছেন, আমার প্রিয় রাজনৈতিক দল বিএনপি আমাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত আমি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করব না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই দলের রাজনৈতিক আদর্শের প্রতি শ্রদ্ধা আজীবনের অঙ্গীকার অটুট থাকবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তার নির্বাচনী এলাকা ফরিদগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতে ফরিদগঞ্জ আসন থেকে নবনির্বাচিত এমপি আলহাজ্ব এমএ হান্নান মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে নির্বাচিত করায় দলমত নির্বিশেষে ফরিদগঞ্জবাসী, স্থানীয় প্রশাসন, নির্বাচন কমিশন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও তার নির্বাচনী এলাকার নেতাকর্মী এবং সমর্থকদের ধন্যবাদ জানান।
 
এ সময় তিনি বলেন, নির্বাচনের পরপরই ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা জানানোর ইচ্ছা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতা ও হৃদযন্ত্রে রিং বসানোর কারণে তা করতে পারিনি।
 
সংবাদ সম্মেলনে এম এ হান্নান দাবি করেন, ছাত্রজীবন থেকে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপির রাজনীতি করে আসছেন এবং ভবিষ্যতেও করবেন।
 
তিনি অভিযোগ করেন, একটি ‘কুচক্রী মহল’ অতীতে তার দলীয় মনোনয়ন বাতিল করাতে ভূমিকা রেখেছিল এবং এবারও একই ধরনের ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে। তবে ফরিদগঞ্জের জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সমর্থনে তিনি জনগণের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।
 
তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন করিনি; নির্বাচন করেছি একটি জনবিচ্ছিন্ন চক্রের বিরুদ্ধে। পরাজিত পক্ষ নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা ও অপপ্রচারে জড়িয়েছে। এসব কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি প্রশাসনের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
 
নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, আমার জন্মের পর এই প্রথম দেখা মতে ফরিদগঞ্জে একটি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কারচুপির অভিযোগকে তিনি ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন।
 
নবনির্বাচিত সংসদ সদস্য তার নেতাকর্মীদের উদ্দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, কেউ যেন অতি উৎসাহে এমন কোনো কাজ না করেন, যাতে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হয়। আইনভঙ্গ করলে কাউকে ছাড় দেয়া হবে না—এ ক্ষেত্রে আমি জিরো টলারেন্স।
  
সংবাদ সম্মেলনের শেষে আবারও সকল ভোটার, প্রশাসন, সাংবাদিক, নেতাকর্মী ও পেশাজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।
 
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সফিউল আলম বাশার মুকুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন সিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী, এমএ হান্নানের পুত্র আব্দুল্লাহ্ ইবনে হান্নান,  উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর, সদস্য সচিব আবু ইউসুফ শাওন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়