শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩৫ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের গাড়ির পেছনে রাকিব ভাইয়ের দৌড় আমাদের কষ্ট দেয়: সারজিস আলম

অমর একুশে বইমেলা উদ্বোধন করতে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তার গাড়িবহর বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রবেশের আগেই তাকে স্বাগত জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা যায়, দোয়েল চত্বর হয়ে গাড়িবহর বাংলা একাডেমির সামনের রাস্তায় প্রবেশের পরপরই তাকে স্বাগত জানানোর একপর্যায়ে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে দৌড়ে দৌড়ে গাড়িতে থাকা তারেক রহমানকে সালাম দিতে দেখা যায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়।

এদিকে, ‘তারেক রহমানের গাড়ির পেছনে রাকিব ভাইয়ের দৌড় আমাদের কষ্ট দেয়’- বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সম্বন্বয়ক সারজিস আলম। আজ সন্ধ্যায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

সারজিস আলম বলেন, আমাদের ছাত্রদলের দুঃসময়ের সহযোদ্ধা, তাদের (ছাত্রদলের) মতে গণঅভ্যুত্থানে একটি অঞ্চলের সেক্টর কমান্ডার আমাদের রাকিব ভাই। রাকিব ভাইকে দেখলাম আওয়ামী কালচারের মতো সেসময়ের ছাত্ররাজনীতি যেভাবে হয়েছিল, তিনি তারেক রহমানের গাড়ির পেছনে পেছনে দৌড়াচ্ছেন। ....এটা আমাদেরকে কষ্ট দেয়।

তিনি আরও বলেন, তার নেতৃত্বে বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্ররা রয়েছে, তিনি যদি এভাবে নেতার পেছনে দৌড়ায় .... এই কালচারতো আমরা আওয়ামী লীগের সময়েও এভাবে দৌড়াতে দেখি নাই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়