শিরোনাম
◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

১৮ বছর পর ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার অপেক্ষা শেষ: ডা. শফিকুর রহমান

মনিরুল ইসলাম: দীর্ঘ ১৮ বছর ধরে দেশের কোটি কোটি মানুষ আজকের ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার অপেক্ষায় ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

এদিন ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের কোটি কোটি মানুষ গত ১৮ বছর যাবৎ আজকের এই ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার অপেক্ষায় ছিল। একই সময় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথাও স্মরণ করেন ডা. শফিকুর রহমান।

সংসদের বিরোধীদলীয় এই নেতা বলেন, আমরা গতানুগতিক কোনো বিরোধীদল হিসেবে সংসদে ভূমিকা রাখব না৷ দেশের উন্নয়নে সরকারের যেকোনো উদ্যোগে সহযোগিতা করলেও জনগণের স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরোধিতা করবে জামায়াত।

এর আগে শনিবার বিকেল সোয়া ৫টার দিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াত আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ওই ইফতার মাহফিল শুরু হয়। যেখানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়াও ইফতার মাহফিলে সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য ও নেতৃবৃন্দ, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী, কৃষিবিদ, চিকিৎসক, ওলামা-মাশায়েখ, কবি সাহিত্যিক, ব্যবসায়ী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়