শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ০২:২৬ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতের সেই নারী কর্মীর জামিন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে গ্রেফতার হওয়া ভোলার জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদার জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভোলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর আদালতে তার জামিন মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ভোলা কোর্টের পুলিশ পরিদর্শক শেখ মো. নাছির উদ্দিন। 

জামিনের বিষয়টি জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদও নিশ্চিত করেছেন। 

বিবি সাওদা জামায়াতে ইসলামীর ভোলা পৌর শাখার কর্মী। 

নিজের ফেসবুক আইডিতে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে গত রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শহরের ওয়েস্টার্ন পাড়া বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তাকে পুলিশ হেফাজতে নেয়। পরে সোমবার তাকে ৫৪ ধারায় আদালতে পাঠায় পুলিশ। 
 
আদালতে দাখিলকৃত অভিযোগে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই মো. জুয়েল হোসেন খান উল্লেখ করেন, বিবি সাওদা তার ফেসবুক আইডি থেকে সরকার, রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী) সম্পর্কে বিভিন্ন পোস্ট করেছেন।
 
তিনি সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এ শান্তিযোগ্য অপরাধের সঙ্গে জড়িত। তার মোবাইল ফোন বা ফেসবুক পোস্ট পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ তাৎক্ষণিক সম্ভব না হওয়ায় তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় পুলিশ হেফাজতে নেয়া হয়। পুলিশ হেফাজতে নেয়ার ২৪ ঘণ্টা অতিবাহিত হয়ে যাওয়ার পূর্বেই বিজ্ঞ আদালতে সোপর্দ করার সুনির্দিষ্ট আইনগত নির্দেশনা থাকায় তাকে ৫৪ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
 
মোবাইল ফোন এবং ব্যবহৃত ফেসবুক আইডির পোস্ট পর্যালোচনা শেষে বিবি সাওদার বিরুদ্ধে প্রযোজ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অভিযোগে উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়